Inside BD Crime

Write Your Experience

গুলশানে এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন

 

রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত এক নিরাপত্তারক্ষী খুন হয়েছেন। তাঁর নাম হাসান মাহমুদ (৫৫)। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান।

পুলিশ কর্মকর্তা শাহনুর রহমান প্রথম আলোকে বলেন, গুলশান থানার শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় অবস্থিত একটি বেসরকারি ব্যাংকের বুথে নিরাপত্তাকর্মী হাসান মাহমুদ ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এটিএম বুথ ভেঙে টাকা চুরির চেষ্টা করেন। তখন বাধা দিলে দুর্বৃত্তরা হাসান মাহমুদকে হত্যা করে পালিয়ে যান।

গুলশান থানার পরিদর্শক শাহনুর রহমান বলেন, নিরাপত্তাকর্মী খুনের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।



Share:

No comments:

Post a Comment

ALL NEWS

Facebook

Powered by Blogger.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Search This Blog

Blog Archive

Recent in Sports

Home Ads

Facebook

Ads

Random Posts

Recent

Popular

Blog Archive

Recent Posts

List

ADS