সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ঘুষের টাকাসহ’ আটক দুই নার্সের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ বাদী হয়ে মামলাটি করেছেন বলে বুধবার সন্ধ্যায় জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।
তিনি বলেন, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আটক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রধান আসামি ওসমানী হাসপাতাল নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে গ্রেপ্তারে অভিযান চলছে।






No comments:
Post a Comment