Inside BD Crime

Write Your Experience

লোডশেডিং আরো কিছুদিন চলবে: নসরুল হামিদ

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সংকটে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় চলমান লোডশেডিং আরও কিছু দিন অব্যাহত থাকবে।

প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনায় প্রচণ্ড দুর্ভোগে দেশবাসী। এতে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সংকটে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় চলমান লোডশেডিং আরও কিছু দিন অব্যাহত থাকবে।

আজ শনিবার (৩ জুন) সকালে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রি হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'তেলের ব্যাপারেও আমরা হিমশিম খাচ্ছি। এখন ইন্ডাস্ট্রিতে ডাইভার্ট করছি বেশির ভাগ গ্যাস। আর ওয়েদারের অবস্থা...গরম বেড়ে গেছে, ৩৮ ডিগ্রির উপরে চলে গেছে, কোনো কোনো জায়গায় ৪০-৪১ ডিগ্রি হয়ে গেছে। কয়েকটি পাওয়ার প্ল্যান্ট কাজ না করাতে লোডশেডিং বেড়েছে। কিছুদিন এ পরিস্থিতি থাকবে'।




Share:

No comments:

Post a Comment

ALL NEWS

Facebook

Powered by Blogger.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Search This Blog

Blog Archive

Recent in Sports

Home Ads

Facebook

Ads

Random Posts

Recent

Popular

Blog Archive

Recent Posts

List

ADS