অভিযুক্ত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তিনি কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর ভূমি কার্যালয়ের আওতাধীন ঢালজোড়া ও আটাবহ ইউনিয়নের ভারপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গিয়াস উদ্দিন ভূমি অফিসের ভেতরে অফিস চলাকালে ধুমপান করতে করতে একজনের কাছ থেকে নগদ টাকা নিচ্ছেন।
সে সময় তাদের কথোপকথনে ঘুষ নেওয়ার ব্যাপারটি স্পষ্ট হয়।
সূত্র জানিয়েছে, গিয়াস উদ্দিন শাহাবাজপুর ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগেই একাধিক নামজারির কাগজে স্বাক্ষর করেছেন বলে অভিযোগ রয়েছে।






No comments:
Post a Comment