Inside BD Crime

Write Your Experience

ঘুষ লেনদেন হয় না, এটা হলফ করে কেউ বলতে পারবে না : বিআরটিএ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) ঘুষ লেনদেন না হওয়ার শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি সরকারি এই সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি বলেছেন, এটা হান্ড্রেড পার্সেন্ট কেউ হলফ করে বলতে পারবে না।

বুধবার (৬ মার্চ) বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গতকাল প্রকাশিত টিআইবির প্রতিবেদনের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এই সংবাদ সম্মেলনে নুর মোহাম্মদ মজুমদারকে একজন সাংবাদিক প্রশ্ন করেন — বিআরটিএকে শতভাগ ঘুষমুক্ত প্রতিষ্ঠান বলা যায় কি না?

জবাবে তিনি বলেন, আপনি যেভাবে বলছেন এখানে ১০০ পার্সেন্টের বিষয় না। তারাই (টিআইবি) তো বলেছে ৪৬ শতাংশ। ঘুষ লেনদেন হয় না, এটা হান্ড্রেড পার্সেন্ট কেউ হলফ করে বলতে পারবে না। যদি হয়ে থাকে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা তো আছে। পৃথিবীর সব দেশে যারা অনিয়ম-দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে।



Share:

No comments:

Post a Comment

ALL NEWS

Facebook

Powered by Blogger.
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Search This Blog

Blog Archive

Recent in Sports

Home Ads

Facebook

Ads

Random Posts

Recent

Popular

Blog Archive

Recent Posts

List

ADS