নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বাসিন্দা আবদুল রশিদ একটি সমিতি থেকে ঋণ তুলতে চেয়েছিলেন। নানা কাগজপত্রের সঙ্গে সেখানে জমা দিতে হয় জাতীয় পরিচয়পত্র। কাগজপত্র দেখে সেখানকার কর্মীরা তাঁকে বলেন, তাঁর বয়স নাকি তাঁর বাবার চেয়ে ৫৩ বছর ২ মাস বেশি।
আবদুল রশিদ দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আবদুল আজিজের ছেলে।
বাবা-ছেলের জাতীয় পরিচয়পত্র দেখে জানা যায়, বাবা আবদুল আজিজের জন্মতারিখ ১৯৭২ সালের ৪ জুলাই। সে হিসাবে বাবার বর্তমান বয়স ৫১ বছর ৩ মাস। আর ছেলে আবদুল রশিদের জন্মতারিখ ১৯১৯ সালের ৩ মে। সে হিসাবে রশিদের বয়স ১০৪ বছর ৫ মাস। অর্থাৎ বাবার চেয়ে ছেলে ৫৩ বছর ২ মাসের বড়। শুধু বয়সই নয়, রশিদের নামও ভুল লেখা হয়েছে জাতীয় পরিচয়পত্রে। আবদুল রশিদ বদলে হয়েছে আবুল রশিদ।







No comments:
Post a Comment