তিন মাসেরও বেশি সময় ধরে চলা এ খোঁড়াখুঁড়িতে ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজট লেগে থাকে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এই এলাকা দিয়ে চলাচলকারী ও স্থানীয় বাসিন্দাদের।
ব্যস্ততম রাজধানীর অন্যতম এক স্বস্তির এলাকা হাতিরঝিল। তবে এই এলাকার লিঙ্ক রোডের মগবাজার থেকে রামপুরা অংশে দীর্ঘদিন ধরে খনন কাজ চলতে থাকায় এখন তা ঢাকাবাসীর জন্য এক অস্বস্তিতে পরিণত হয়েছে।
তিন মাসেরও বেশি সময় ধরে চলা এ খোঁড়াখুঁড়িতে ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজট লেগে থাকে। এতে চরম জনদুর্ভোগে পড়তে হচ্ছে এই এলাকা দিয়ে চলাচলকারী ও স্থানীয় বাসিন্দাদের।
মাত্র ১০ বছর আগে উদ্বোধন করা হাতিরঝিলের চকচকে রাস্তার মগবাজার থেকে রামপুরা পর্যন্ত অংশের সার্ভিস লেনে খোঁড়াখুঁড়ি চলছে গত ১২ মার্চ থেকে। যদিও দুই মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তিন মাস পার হলেও কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।
সরকারের মালিকানাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে হাতিরঝিল লেকের দক্ষিণ পাশের প্রায় তিন কিলোমিটার রাস্তা খনন করে ১৩২ কেভি ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপনের জন্য এ খোঁড়াখুঁড়ির কাজ চলছে।
রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) এএসএম রায়হানুল ফেরদৌস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রমজানের ছুটির কারণে কাজ বিলম্বিত হয়েছে। এছাড়া, পুলিশের কাছ থেকে অনুমতি নিতেও সময় লেগেছে।
তিনি বলেন, "আমরা ডিপিডিসিকে দ্রুত কাজ শেষ করার জন্য অনুরোধ করেছি, যাতে আর বিলম্ব না করে রাস্তাটি মেরামত করা যায়।"







No comments:
Post a Comment